শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচর থানায় নতুন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফার যোগদান 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচর থানায় নতুন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফার যোগদান 
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ গোলাম মোস্তফা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে তিনি নতুন এই কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি নরসিংদী জেলায় ও ঢাকা জেলার উত্তরা ডিভিশনে ডিএমপিতে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদ গোলাম মোস্তফা ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি এর আগে কুলিয়ারচরের পার্শ্ববর্তী ভৈরব থানায় ২০১০ সালে কিছুদিন দ্বায়িত্ব পালন করেন এবং হোসেনপুর থানায়ও কয়েক বছর সাব-ইন্সপেক্টর এর দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বর্তমান সরকারের দেশ গঠনের রূপকল্পের আলোকে একটি মাদক, সন্ত্রাস মুক্ত কুলিয়ারচর গড়ার জন্য আমি কাজ করবো এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com