কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা যোগদানের প্রথম দিন থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
যোগদানের পরপরই কুলিয়ারচর থানার এসআই সাদ্দাম মোল্লা ও এসআই ফখরুল হাসান ফারুক ও কুলিয়ারচর থানা ফোর্সদের দিক নির্দেশনা দিয়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর সদর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা সহ মোঃ বাবুল মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ।
মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (২৫) হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার আব্দুল রশিদের ছেলে।
শুক্রবার (১ অক্টোবর) এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১)এর ১৯ (ক) ধারায় মামলা রজু পূর্বক আসামিকে শুক্রবার সকাল ১০ টায় কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০১ তারিখঃ ০১/১০/২০২১।
এই বিষয়ে কুলিয়ারচর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ারচরকে একটি মাদক মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজ করে যাবো। মাদকের সাথে কোনো রকম আপোষ নয় বরং এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।