শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে ১১ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ১১ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইটি অভিযানে ১১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কুলিয়ারচর গণক খালী ব্রিজ এলাকায় ভৈরব থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামল ছাড়া বাসে তল্লাশি করে ১১ কেজি এবং কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাতায়াত বাসে তল্লাশি করে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইটি অভিযান দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী ১. দুলাল মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার কাশিন নগর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে এবং ২. রফিক (৩৫) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার হাইধনখালী গ্রামের মৃত রজু মিয়ার ছেলে।

পরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মামলা নং:- ৮ ও ৯। তারিখঃ ১৯/১০/২০২১।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামিদের আজ দুপুরে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com