কিশোরগঞ্জ জেলার ১৩ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।
পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জেলার ১৩টি থানার মধ্যে সামগ্রীক কর্মতৎপরতায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কুলিয়ারচরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।