কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান বিজয়-২০২১ সামনে রেখে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলাপরিষদ সদস্য জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃনবদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।