সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

এসএসসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বই উৎসব উদ্বোধনের দিন ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।

এর আগে ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। তবে, বই উৎসব উদ্বোধনের দিন ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা এম এ খায়ের।

রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সেসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত থাকেন।

করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। এবার শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) ফল দেওয়া হবে।

পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com