সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

ঢাকায় আরও তিনজন ওমিক্রনে আক্রান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
ঢাকায় আরও তিনজন ওমিক্রনে আক্রান্ত

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশে আরও তিন জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন সাত জন।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানানো হয়েছে।

জিআইএসএআইডি তথ্য থেকে জানা যায়, নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ।

সংক্রমিত দুই নারীর একজনের বয়স ৩০, আরেকজনের বয়স ৪৭ বছর। তাদের একজনের নমুনা নেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর এবং আরেকজনের ৮ ডিসেম্বর। নতুন করে ওমিক্রন ধরনে আক্রান্ত পুরুষের বয়স ৮৪ বছর। তার কাছ থেকে নমুনা নেওয়া হয় ১৯ ডিসেম্বর। ওমিক্রনে আক্রান্ত তিনজনই বর্তমানে সুস্থ রয়েছেন।

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিসি) নতুন সংক্রমিত এই তিনজনের নমুনা সংগ্রহ করে এবং সেই নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বিশ্লেষণ করে জিআইএসএআইডিতে পাঠায়।

এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসের ওমিক্রন ধরনে এক নারী সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছিল। তার আগের দিন ঢাকার ৫৬ বছর বয়সী আরেক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হন বলে জিআইএসএআইডির তথ্য থেকে জানা যায়।

দেশে প্রথম ওমিক্রনে আক্রান্ত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com