সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

২০১৭ সালের এই জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে ওয়েলিংটনে ব্ল্যাকক্যাপসদের সঙ্গে দারুণ একটি দিন কাটিয়েছিল বাংলাদেশ দল। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার ও মিচেল স্যান্টনারের বিপক্ষে একদিনে ৪ উইকেটে ৩৮৮ রান তুলে রীতিমতো সাড়া জাগিয়েছিল টাইগাররা।

তারপর ২০১৯ ও ২০২১ সালের শুরুতে আরও দুইবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। কিন্তু অমন সোনাঝরা দিন আর আসেনি। চার বছর পর সেই নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টের চার দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশই।

দেশে কিংবা বিদেশে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে কখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সাফল্য বলতে ঘরের মাঠে পাওয়া ড্র। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে সেই ড্র করাটাও যেন দূরের মরীচিকা। সেই বাংলাদেশই এখন জাগিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের উজ্জ্বল সম্ভাবনা।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টের চার দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশই। ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। তাদের লিড এখন ১৭ রানের, হাতে আছে আর ৫টি উইকেট।

বুধবার ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করে দিয়ে সেই লক্ষ্য তাড়া করতে পারলেই ইতিহাসগড়া জয় পেয়ে যাবে বাংলাদেশ। আর এজন্য দরকার বোলিংয়ে আরও একটি ভালো সেশন। যা এনে দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশের আশা ছিল প্রথম ইনিংসে দেড়শ রানের লিড নেওয়ার। অল্পের জন্য তা হয়নি। তবে বছরের প্রথম টেস্টে রেকর্ড গড়ে বড় লিডই পেয়েছে বাংলাদেশ দল। স্বাগতিক নিউজিল্যান্ডের চেয়ে ১৩০ রান বেশি করে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার ব্যাটিংয়ের রেকর্ড গড়েছে মুমিনুল হকের দল।

আগের দিন ৬ উইকেটে ৪০১ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ এর সঙ্গে যোগ হয়েছে আরও ৫৭ রান। মেহেদি হাসান মিরাজ ৪৭ ও ইয়াসির আলি রাব্বি ২৬ রান করলে ৪৫৮ রানে অলআউট হয় সফরকারীরা। বিদেশের মাটিতে এই প্রথম বাংলাদেশের প্রথম আট ব্যাটার ৫০+ বল খেলার রেকর্ড গড়লো।

মঙ্গলবার দিনের শুরুতেই সাজঘরে ফিরে যেতে পারতেন মেহেদি হাসান মিরাজ। সাত বলের ব্যবধানে দুইবার রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান তিনি। প্রথমে রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসনের ওভারে লেগ বিফোর আউট দেওয়া হয় মিরাজকে। দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ।

শুরুতেই দুইবার বেঁচে যাওয়ার পর ইয়াসির ও মিরাজ দেখেশুনে পার করে দেন দিনের প্রথম ঘণ্টা। উইকেটের খোঁজে থাকা নিউজিল্যান্ড ১৬০ ওভার হতেই নিয়ে নেয় তৃতীয় নতুন বল। তাতেও মেলেনি সাফল্য। ইয়াসির-মিরাজ দৃষ্টিনন্দন কিছু শট খেলে বাংলাদেশের লিড ১০০ পার করে দেন।

মাউন্ট মঙ্গানুইয়ে অতিরিক্ত সূর্যতাপের কারণে একপর্যায়ে সানগ্লাস নিয়ে ব্যাটিং করতে হয়েছে মিরাজকে। তবে সেটিও ঘেমে যাওয়ায় চার বলই ফেরত দিতে হয়েছে ড্রেসিংরুমে। সাবলীল ব্যাটে ফিফটির আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু তাকে তা করতে দেননি টিম সাউদি।

মিরাজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে টেস্ট ক্রিকেটে লম্বা সময় পর সাফল্যের দেখা পান সাউদি। আউট হওয়ার আগে ৮ চারের মারে ৮৮ বলে ৪৭ রান করেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৭৫ রানের সপ্তম উইকেট জুটি। এরপর আর ১৩ রান তুলতেই অলআউট হয় বাংলাদেশ।

ইয়াসির রাব্বির ব্যাট থেকে আসে ৮৫ বলে ২৬ রান। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪, নেইল ওয়াগনার ৩, টিম সাউদি ২ ও কাইল জেমিসন নেন ১টি উইকেট।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ৮ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ফেলে ২৫ রান। তবে নবম ওভারেই ১৪ রান করা লাথামকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ১৪ রান।

এরপর আক্রমণে এসে দারুণ বোলিং করতে থাকেন এবাদত। ইয়ং-কনওয়ের বেশ ভালো পরীক্ষা নেন তিনি। দুইবার ইয়ংয়ের ব্যাটের বাইরের কানায় লেগে বল স্লিপ অঞ্চল দিয়ে সীমানায় চলে যায়। একবার তার থাই প্যাডে লেগে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। সেটিতে রিভিউ নিয়ে হতাশ হয় বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com