শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তিন দফা দাবি নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
তিন দফা দাবি নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস পালিত

২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬,১৯৩টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণের ঘোষণা দেওয়ার পর থেকে দিনটিকে জাতীয়করণ দিবস পালন করে আসছে ‘জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট’।

এরই প্রেক্ষিতে রবিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এক আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কুলিয়ারচর উপজেলা শাখা।

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট, কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ দেওয়ান আলীর সভাপতিত্বে আলী-আকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত বক্তৃতারা সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবি পেশ করেন। দাবি সমূহ হলো:-

  • ১। “অধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকুরীর শর্তদি নির্ধারন) বিধিমালা ২০১৩ ” এর বিধি ২ (গ), বিধি ৯ উপবিধি (১),(২),(৩) অনুযায়ী কার্যকর চাকুরীকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রদান করা ।
  • ২। ৪৮,৭২০জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলিত প্রাপ্ত টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান দরকার। পাশাপাশি ১২ আগষ্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্রটি সংশোধন করা ।
  • ৩। অধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নাম গেজেট থেকে বাদ পরায় গেজেটে অন্তর্ভূক্ত করা।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৈয়দ হাবিবুল হক সদস্য জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট’ কেন্দ্রীয় কমিটি, মোঃ ফজলে এলাহি সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ও কুলিয়ারচর উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ‘জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট’ কুলিয়ারচর শাখার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থেকে উপরোক্ত ৩ টি বিষয় আপনার নজরে এনেছি। এগুলো প্রচলিত অর্থে দাবী নয়। এ গুলো শিক্ষার উন্নয়নের সাথে একান্ত ভাবে জড়িত। শিক্ষাবান্ধব সরকারের কর্ণধার হিসাবে উক্ত সমস্যা গুলো সমাধানে আপনার যথোপযুক্ত নির্দেশনা কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com