সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

সতর্ক থাকুন, ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
সতর্ক থাকুন, ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

সবাইকে সর্তক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন’।

সবাই দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আর যারা টিকা নেন নাই, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কাজেই টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়, এইটুকু হলো বাস্তব’।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com