কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ষ্ট ধাপে রামদী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণ বিধিমালা প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার ও কুলিয়ারচর রিটার্নিং অফিসারের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আশরাফুল আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে তৃতীয় ধাপে পাঁচ ইউনিয়নে নির্বাচন (গত ২৮ নভেম্বর ২০২১) ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট রামদী ইউনিয়ন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।