সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

বুস্টার ডোজের বয়সসীমা কমে ৪০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
বুস্টার ডোজের বয়সসীমা কমে ৪০

করোনা প্রতিরোধে বুস্টার ডোজের বয়সসীমা ৫০ থেকে কমিয়ে ৪০ বছর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন এবং করোনা পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টিকা কর্মসূচি আরও বাড়ানোর জন্য আমারা দুইটি কর্মসূচি হাতে নিয়েছি। এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে যারা আছে, তাদের সবাইকে আমরা টিকা দেওয়া হবে। স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা এর আগে বলেছিলাম ৫০ বছর বয়সীদের করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তাতে আমরা দেখলাম, খুব বেশি লোক বুস্টার ডোজ নিতে আসেনি। সেজন্য আমরা আজ থেকে বুস্টার ডোজ টিকা নেওয়ার বয়সসীমা ৫০ থেকে ৪০ বছরে নামিয়ে আনলাম। এখন থেকে ৪০ বছরের ঊর্ধ্বে যারা, তারা বুস্টার ডোজ টিকা নিতে পারবে। ফলে আমরা আরও বেশি মানুষকে টিকা দিতে পারবো। আমাদের হাতে এখনও ৯ কোটি ডোজ টিকা রয়েছে, আমরা এগুলো দিয়ে দিতে চাই।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পড়তে অনুরোধ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com