শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কুলিয়ারচর থানার গোলাম মোস্তফা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কুলিয়ারচর থানার গোলাম মোস্তফা
কিশোরগঞ্জ জেলার ১৩টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে উপাধী পেলেন কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।
কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান ক‌রেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার বলেন, জেলার ১৩টি থানার মধ্যে সামগ্রীক কর্মতৎপরতায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কুলিয়ারচরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি চাই কুলিয়ারচরবাসিকে সর্বোচ্চ পুলিশের সেবা দিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com