শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এক আংটি তৈরিতে সাড়ে ২৪ হাজার হীরা

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
এক আংটি তৈরিতে সাড়ে ২৪ হাজার হীরা

২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করে আংটি তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক প্রতিষ্ঠান এসডব্লিউএ ডায়মন্ডস। যা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে গিনিস ওয়ার্ল্ড রের্কডে। গত ৫ মে এই রেকর্ডটি অর্জন করে কেরালার কারাথোডের সংস্থাটি।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানায়, মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম ‘অমি’। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে।

মূলত মাশরুম ‘অমরত্ব’ ও ‘দীর্ঘায়ু’কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতে অমরত্বকে বোঝায়। তাই এর নাম অমি।

এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিলো। এটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫ হাজার ২৪৩ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯০ লাখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com