কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৯ জন ব্যক্তির মাঝে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এ চেক বিতরণ করেন।
প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৯ জন ব্যক্তিকে মোট দুই লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সংবাদিক ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।