শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে আইভি রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে আইভি রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

১৮ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে তিনি ২৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ আগস্ট) দুপুরে কুলিয়ারচর শহিদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে।

উক্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জহির রায়হান জজ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কুলিয়ারচরে আইভি রহমানের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা হাবিবুল্লাহ কামাল।

এছাড়াও রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com