রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শতবর্ষী রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ অব.সেনা সদস্যের বিরুদ্ধে

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে
শতবর্ষী রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ অব.সেনা সদস্যের বিরুদ্ধে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শতবর্ষী হাঁটাচলার সামাজিক রাস্তা বন্ধ করে পোল্টি ফার্ম নির্মাণ ও দেয়াল তৈরি করার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে।
সোমবার (৭ নভেম্বর) কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বরাবর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর কাচারিপাড়া গ্রামের সর্বসাধারণের পক্ষে গ্রামের মুরুব্বি মো. হাসেম মিয়া এ বিষয়ে লিখত অভিযোগ করেছেন। 
মঙ্গলবার (৮ নভেম্বর) কাচারিপাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, বসত ভিটার পাশে কোনো রকম পরিবেশ ছাড়পত্র ছাড়াই পোল্টি ফার্ম নির্মাণ করেছে অব. সেনা সদস্য জহিরুল ইসলাম। এবং হাঁটাচলার সামাজিক রাস্তার উপর দেয়াল তেরির উদ্দেশ্যে মাটি খুঁড়ে বড় বড় গর্ত তৈরি করায় দুই গ্রামের শতাধিক পরিবারের চলাচলের বিঘ্ন দেখা দিয়েছে।
গ্রামের শতাধিক নারী, পুরুষ বয়স্ক মুরুব্বি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তারা ছোট বেলা থেকে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছেন এবং এখনও করছেন। কিন্তু গত কিছুদিন পূর্বে ফার্ম নির্মাণের পর রাস্তা বন্ধ করে দেয়াল তেরির চেষ্টা করছেন জহিরুল ইসলাম। এতে তাদের দুই গ্রামের মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায়, উপজেলা নির্বাহী অফিসার ও সরকারের হস্তক্ষেপ চান তারা।
এ বিষয়ে অব. সেনা সদস্য জহিরুল ইসলাম বলেন, এটা আমার পৈতৃক জায়গা। চাকরি সুবাদে এলাকায় থাকা হতো না বিধায়, এ জায়গা মানুষজন ব্যবহার করতো। কিন্তু এটা কখনোই রাস্তা ছিলো না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বিষয়টি এড়িয়ে গিয়ে ফার্ম নির্মাণ বিষয়ে তিনি বলেন, ফার্ম নির্মাণ নিয়ে তিনি কোনো অভিযোগ পাননি, পেলে ফার্ম নির্মাণ করতেন না।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, অভিযোগ তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com