রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে কৃষি প্রণোদনায় সার ও বীজ পাবে ২৭শ ৫৫ জন কৃষক 

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে কৃষি প্রণোদনায় সার ও বীজ পাবে ২৭শ ৫৫ জন কৃষক 
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিনামূল্যে স্থানীয় ২৭শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্তরের এ প্রণোদনা  কার্যক্রম শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিকবৃন্দ সহ কৃষকগণ।
জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছর রবি মৌসুমে ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় ২৭শ ৫৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
এর মধ্যে প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৪০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি করে ৪শ জনকে গমের বীজ, ২ কেজি করে ২৭০ জনকে ভূট্টা বীজ, ১ কেজি করে ৩০ জনকে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ৫০ জনকে চিনাবাদাম, ১ কেজি করে ২০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৫ কেজি করে ৫০ জনকে মুগ বীজ, ৫ কেজি করে ৩৫ জনকে মসুর বীজ, ৮ কেজি করে ২৬০ জনকে খেসারি বীজ সহ ৬০০ কৃষককে সবজি বীজ দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com