শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শবে বরাত কবে জানা যাবে আজ

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে
শবে বরাত কবে জানা যাবে আজ

পবিত্র শবে বরাত কবে হবে, তা জানা যাবে আজ। এজন‌্য ১৪৪৪ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা ও শবে বরাতের তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিবাগত রাতে। চাঁদ দেখা না গেলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার (২৩ মার্চ)। এক্ষেত্রে ৮ মার্চ দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com