রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল রিকশাচালকের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ঢাকা নিউজ :

রাজধানীর গুলিস্তানে বাস চাপায় জাকির হোসেন (৬০) নামের এক রিকশাচালক মারা গেছে। রোববার (৭এপ্রিল) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় পুলিশ বাস জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

পরে জাকির হোসেনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এসময় বাসের চাকায় তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়।

নিহতের ছোট ভাই অনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ দিঘীরপাড়। স্ত্রী ও  চার সন্তান নিয়ে যাত্রাবাড়ি ধলপুর এলাকায় থাকতেন তার ভাই রিকশাচালক- জাকির হোসেন। সকালে বাসা থেকে রিকশা নিয়েই বের হন। এরপর বাস চাপায় তার মারা যাওয়ার খবর পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com