সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

হোসেনপুরে জমজমাট শীতকালীন পিঠা উৎসব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে জমজমাট শীতকালীন পিঠা উৎসব
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে  অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা উৎসব। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার হোসেনপুর সরকারি কলেজ মাঠে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
.
সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, বাহারি পিঠা নিয়ে স্টল সাজিয়েছ শিক্ষার্থীরা। সেখানে হাজারো পিঠাপ্রেমীদের ভিড়ে জমে ওঠেছে পিঠা উৎসব। মাঠ জুড়ে বিভিন্ন রকম পিঠার সমাহার নিয়ে বসেছে ১৩টি স্টল। এসব স্টলে ছিল ভাপা, পুলি, পাটিসাপটা, পাকন ,নকশি, ভাজা শুঁটকি পিঠা, খেজুরপাতার মিষ্টি পিঠা, ফুল পিঠা, চিতই, চ্যাপা পিঠা, মালা পিঠা, মাছের সমুচা, দুধপুলি, পয়সা পিঠাসসহ ৭২ রকমের পিঠা।শিক্ষার্থীরা ১০ টাকা থেকে শুরু করে ১০০টাকায় বিক্রি করছেন এসব পিঠা।
.
উৎসবে আসা পিঠাপ্রেমি হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম জানান, ‘আগে শীত এলেই বাড়িতে পিঠার আয়োজন হতো। নানা কারণ ও ব্যস্ত জীবনে এখন আর তা হয়ে ওঠে না। পেশাগত কারণে শহরে থাকায় এখন শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করি। তাই পিঠা উৎসবের কথা শুনেই চলে এসেছি। পিঠা উৎসবের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি’। স্থানীয় ভোজনরসিক হিসেবে পরিচিত মোছাঃ প্রিয়া আক্তার বলেন, ‘পিঠা খেতে উৎসবে এসেছি। কয়েক রকমের পিঠা খেয়েছি সাথে করে নিয়ে যাচ্ছি। এসব পিঠা খুবই সুস্বাদু এবং দামও অনেক কম।’
এ ব্যাপারে হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘অল্প সময়ের মধ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ভাবা যায়নি এতো মানুষ উৎসবে আসবেন। ভালো সাড়া পেয়েছি । আগামীতে আরও বড় আকারে পিঠা উৎসব আয়োজন করবেন বলেও মন্তব্য করেন তিনি।’
পিঠা উৎসব শেষে বিকেলে অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান পিঠা উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com