সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেক কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকল অভিভাবককে নির্ধারিত সময়ে সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্রে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সকলকে সচেতন হয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, দেশের অন্যান্য স্থানের মতো তাড়াইল উপজেলাতেও সরকার ঘোষিত এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তাড়াইল উপজেলায় মোট ২০ হাজার ৮০৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইপিআই কেন্দ্রগুলোতে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com