সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপন
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
.
দিনটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে কুড়িঘাট স্মৃতিসৌধে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com