সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

হোসেনপুরে বোরো আবাদে ব্যস্ত চাষিরা 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে বোরো আবাদে ব্যস্ত চাষিরা
শীত আর কুয়াশাকে উপক্ষো করেই জমি তৈরি করে তাতে বোরো ধানের চারা রোপণ করতে শুরু করেছেন হোসেনপুরের চাষিরা। কৃষকদের আশা, আবহাওয়া ভালো থাকলে এবার তারা বাম্পার ফলন পাবেন। গেল বছরের তুলনায় এ বছর বাজারে ধানের দাম বেশি থাকায় কিশোরগঞ্জের হোসেনপুরে প্রত্যন্ত চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায়  ইরি-বোরো ধান চাষে আগ্রহ বাড়ছে চাষীদের।  ফলে উপজেলার গ্রামাঞ্চল কিংবা পৌরসভার আবাদী ও অনাবাদী জমিতে ব্যাপকহারে ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে  স্যালু মেশিন কিংবা পাম্পের সাহায্যে জমিতে পানি দিয়ে  ধান রোপণের জন্য  জমি উপযোগী করে তুলছেন। লাঙ্গল দিয়ে  জমি চাষ পদ্ধতি এখন আর চোখে পড়ে না।অধিকাংশ জমিতে টাক্ট্রর দিয়ে চাষ করা ও বীজ তলা থেকে ধানের চারা উত্তোলন করে জমিতে রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে দেশে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ধান আবাদ বাড়ছে  বলে জানান স্থানীয় চাষীরা।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কিশোরগঞ্জের  হোসেনপুরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮হাজার ২০ হেক্টর জমি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার জিনারী, পুমদি, শাহেদল, গোবিন্দপুর, আড়াইবাড়িয়া ইউনিয়নের গ্রামগুলোতে ইরি-বোরো রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। তবে জিনারী ইউনিয়নের চর কাটিহারী, চর হাজিপুর সিদলা ইউনিয়নের সাহেবের চর, চর বিশ্বনাথপুর গ্রামে পুরোদমে ধান রোপণ শুরু হয়েছে।
.
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবছর জমিতে তারা বিনা সেভেন ৮,  হাইব্রিড বিধান -৭, ২৮, ২৯, ৪৯, ৫২ বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপন করছেন। কৃষকরা বোরো ধানের চারা রোপণে ব্যস্ত। বিঘাপ্রতি ২০ কেজি ডেপ, ১২ কেজি পটাস, ৫ কেজি জিপসাম এবং ৫ থেকে ৭ ভ্যান গোবর সার মিশিয়ে জমিতে পানি দিয়ে কাদা তৈরি করছেন তারা। পরে বীজতলা থেকে চারা এনে সেই জমিতে রোপণ করছেন।
.
ইতোমধ্যে উপজেলায় প্রায় ১০ শতাংশ জমিতে চারা রোপণ হয়েছে। বোরো ধান রোপণের শুরু থেকে কাটা ও মাড়াই পর্যন্ত সময় লাগে ৯০ দিন। কাটা-মাড়াই পর্যন্ত বোরো চাষিদের খরচ হয় প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। গেলো বোরো মৌসুমে ধানের দাম বেশি পাওয়ায় এবারও দাম ভালো পাওয়ার আশায় আছেন চাষিরা।
উপজেলার জিনারী  ইউনিয়নের  চরহাজিপুর গ্রামের আমন ধান চাষী নজরুল ইসলাম, চর বিশ্বনাথ গ্রামের রফিক মিয়া, সিদলা ইউনিয়নের  সাহেবের চর গ্রামের কামরুল ইসলাম সহ অনেকেই জানান,  ধানের দাম বাজার অধিক থাকায় বোরো রোপণ করছি অধিকাংশ জমিতে। আরো অনেক জমিতে রোপণ করা বাকি আছে। তারা আরো জানান, বাজারের ধানের দাম বেশি । তাই বোরো ধান চাষ বেশি আবাদ করবেন  বলে জানান তারা।
হোসেনপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম শাহজাহান কবির জানান, এই চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষে আগ্রহী হচ্ছে কৃষক।  তবে এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি  রোপন হতে পারে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com