সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

হোসেনপুরে বৈঠাখালী ব্রীজ এখন মরণ ফাঁদ: আতঙ্কে এলাকাবাসী

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে বৈঠাখালী ব্রীজ এখন মরণ ফাঁদ: আতঙ্কে এলাকাবাসী
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের নারায়নডহর-নিমুখালী বাজার সড়কের পুমদি ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পাশে বৈঠাখালী ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
ব্রীজের দুই পাশে নেই কোনো রেলিং। বেশির ভাগ পিলারের পলেস্তারা ওঠে গেছে। বেরিয়ে গেছে রড। যে কোনো সময় ব্রীজ ভেঙে পড়ে,ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যান চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ এই ব্রীজ দিয়েই যাতায়াত করেন ১২ গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ। প্রায় ৩ যুগ আগে নির্মিত ব্রীজটি পুমদি ও গোবিন্দপুর দুই ইউনিয়নের জনসাধারনের জীবন-জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ব্রীজটি পুনর্র্নিমাণের উর্ধ্বতন কতৃপক্ষেরে সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে পুমদি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শামছুল আলম জানান, দীর্ঘ ৫ বছর ধরে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। মনে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে ব্রীজের ওপর দিয়ে স্কুলের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। ব্রীজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি। পুমদি ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন মিয়া জানান, সহপাঠিদের নিয়ে সাইকেল চালিয়ে ব্রীজদিয়ে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমরা ভয়ে পারাপার করি। আমাদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও আতঙ্কে থাকে।
মো: মাহবুবুর রহমান নামে আরেক ব্যক্তি বলেন, ব্রীজটির ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙে পড়ে। এমন আশঙ্কা নিয়ে ঐ ব্রীজের ওপর দিয়ে জেলা-উপজেলা সদরে নিয়মিত চলাচল করছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গালিব মুরর্শেদ জানান, ইতিমধ্যে ব্রীজটি পুর্ণনির্মানের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। খুবদ্রুত সময়ের মধ্যে নতুন ব্রীজের নির্মান কাজ শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com