সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

কিশোরগঞ্জে অসহায় শীতার্তদের পাশে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অসহায় শীতার্তদের পাশে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন 
কিশোরগঞ্জে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন সদর উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতের মধ্যে হঠাৎ শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
কম্বল পাওয়া রিকশা চালক আবুল মিয়া বলেন, আমি রিকশা চালক। রাত হলে ছেলে মেয়ে নিয়ে শীতে খুব কষ্ট করি। রোজগার করে যে টাকা পাই তাদিয়ে একটা ভালো কম্বল কিনার সামর্থ নেই। আজ কম্বল পাওয়ায় এখন রাতে শান্তিতে ঘুমাতে পারব।
৬০ বছরে বৃদ্ধা সালেহা বেগম বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যেত কিন্তু আজকে আমাকে একটা শীতবস্ত্র হিসাবে কম্বল দিয়েছেন। আজ আমি শান্তিতে ঘুমাতে পারব।
কম্বল পাওয়া জুয়েনা বেগম বলেন, আমার স্বামী কাজ করতে পারে না তাই পোলাপাইনরে দুইটা শীতের পোশাকও কিনে দিতে পারতেছেনা। এই শীতের মধ্যে রাতে অনেক কষ্টে ছেলে-মেয়ে নিয়া ঘুমাই। আজকে আমাকে একটা কম্বল দিয়েছে। এখন ভালো করে ঘুমাতে পারব।
এসময় জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লবের পরিচালনায় কম্বল বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা আ.লীগের সদস্য হাসান মমিন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com