সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

নিকলীতে বাড়ছে ভুট্টা আবাদ, কম খরচে বেশি লাভ

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
নিকলীতে বাড়ছে ভুট্টা আবাদ, কম খরচে বেশি লাভ

কৃষিনির্ভর কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংহভাগ মানুষের জীবন-জীবিকা চলে কৃষির ওপরে। উপজেলার উর্বর মাটিতে নানা রকম ফসল আবাদ হয়। এর মধ্যে অন্যতম ভুট্টা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিনদিন বাড়ছে ভুট্টার আবাদ।

কৃষি কর্মকর্তারা বলছেন, ধান, গম, সরিষা, পাট, রসুন, পেঁয়াজ, মরিচ, আদা ও হলুদ চাষ ছাড়াও ভুট্টা অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বদলে যাচ্ছে কৃষকের জীবন-জীবিকা। মানুষের খাদ্য তালিকায় যোগ হয়েছে ভুট্টার আটা। পাশাপাশি গো-খাদ্য, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবে ভুট্টাদানার চাহিদা রয়েছে।

উপজেলার কৃষকরা বলছেন, একসময় উপজেলার সিপুর ইউনিয়নের চরাঞ্চলের মানুষ খেয়ে না খেয়ে দিন পার করতেন। এখন আর না খেয়ে থাকতে হয় না। চরের পতিত জমিতে ভুট্টা চাষ করছেন কৃষকরা।
উপেেজলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, গত বছর ৬ হাজার ২৫০ একর জমিতে ভুট্টার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে আবাদ হয়েছে ৭ হাজার ৬০০একর। ফলে প্রায় দেড় হাজার একর জমিতে চাষাবাদ বেড়েছে। কৃষকদের ভুট্রা চাষে উৎসায়িত ১ হাজার ১৩০ জনকে দেওয় হয়েছে কৃষি প্রণোদণা বিঘাপ্রতি দুই কেজি ভুট্টা বীজ ও ৩০ কেজি করে সার দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সরেজমিনে কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা ভুট্টা জমি পরিচর্চার ও পানি দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে অনেক কৃষকের ক্ষেতের ভুট্টা গাছ বড় হয়ে গেছে। ধান চাষে সেচ, সার, বীজ, পরিবহন, পরিচর্চা ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ভুট্টা আবাদ দিনদিন বাড়ছে বলে জানিয়েছেন কৃষকরা।

বোরো ধানের চেয়ে কম খরচে ভুট্টায় লাভ বেশি জানিয়ে নিকলী উপজেলা সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামের কৃষক কাবিল সর্দার বলেন, কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষ করি। এক বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় ৮-১০ হাজার টাকা। বিঘায় ৩৫-৪০ মণ ভুট্টা পাওয়া যায়। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে। ঘোড়াদীঘা হাওরের পতিত জমিতে একসময় আলু করতাম, এখন ভুট্টা চাষ করছি উল্লেখ্য একই এলাকার বাবুল মিয়া বলেন, ছয় বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। এতে প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে। ভুট্টায় লাভ বেশি খরচ কম।

ভুট্টা ক্ষেতে বড় ধরনের রোগবালাই হয় না উল্লেখ করে টেংগুইরিয়া গ্রামের আলতু মিয়া বলেন, যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বিঘায় ৩৫-৪০ মণ ভুট্টার পাবো। কিন্তু ধানে এতো ফলন হয় না। এবার বার বিঘায় ভুট্টা চাষ করেছি। এখন পরিচর্চা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত বলেন, দিন দিন নিকলী উপজেলায় ভুট্টার আবাদ বাড়ছে , পুষ্টিসমৃদ্ধ ভুট্টা লাভজনক হওয়ায় চাষাবাদে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি কর্মকর্তারা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে বীজ ও সার দেওয়া হচ্ছে কৃষকদের। এজন্য কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। ভুট্টা এখন শুধু গো-খাদ্যই নয়; মানুষের খাদ্য তালিকায় সংযুক্ত হচ্ছে। ফলে দামও ভালো পাচ্ছেন কৃষকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com