সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা ই-বেইলবন্ড চালু, জামিন প্রক্রিয়ায় স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী চূড়ান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান তাড়াইল উপজেলায় ২০ হাজার ৮০৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা

মৃত্যুর আগেই নিজের নির্ধারণ করা কবরস্থানে বসবাস

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
মৃত্যুর আগেই নিজের নির্ধারণ করা কবরস্থানে বসবাস
মৃত্যুর আগেই নিজেই নিজের কবরস্থান তৈরি করছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মোহাম্মদ আলী। তার ইচ্ছে মৃত্যুর পর এখানেই যেন তাকে দাফন করা হয়।
.
শনিবার (৩ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় তার বাড়ির সামনে, রাস্তা এবং খালের পাশেই সুন্দর পরিবেশেই জীবদ্দশায় নির্মাণ করেছেন তার কবরস্থান, যেখানে ছাঁদ করে মাজার তৈরি করেছেন। মৃত্যু পরবর্তী সময় যেন তাকে বসবাসরত ঘরেই দাফন করা হয়। সংসার ত্যাগি হয়ে গত তিন দিন ধরে বসবাস শুরু করেছেন। মোহাম্মদ আলী দয়াল ফকিরের এ কাণ্ড নিয়ে এর মধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে।
.
তিনি হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে বসবাস করেন, তার পিতার নাম আসমাইল শেখ। তিনি ৭০ বছর আগে গাজীপুরের চানপুরের আব্দুস সামাদ চানপুরির কাছে বাইয়্যিত নিয়ে ছিলেন, পিরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবর স্থান নির্মাণ করেছেন বলে জানান। কথা বলার সময় একদিন এদুনিয়া ছারতে হবে মনে করেই অশ্রুসিক্ত হয়ে যান।
জানা যায়, প্রায় শতবছরের এই বৃদ্ধ দয়াল ফকির ১ ডজন ছেলে মেয়ের পিতা। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সরল স্বভাবের মানুষ।
মোহাম্মদ আলী দয়াল বলেন, মৃত্যুর পর আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রাখছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com