শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুকে ডাক্তার পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ; অতঃপর পুলিশের হাতে আটক যুবক

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
ফেসবুকে ডাক্তার পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ; অতঃপর পুলিশের হাতে আটক যুবক
কিশোরগঞ্জের হোসেনপুরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুনীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মো.সুমন মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সুমন সদর উপজেলার কুট্টাগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও তার সহযোগী মো. শামীম একই উপজেলার টুটিয়ারচর গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ২ মাস পূর্বে  ফেসবুকে মো. সুমনের সাথে হোসেনপুর উপজেলার দক্ষিন পানান গ্রামের বাসিন্দা ও হোসেনপুর আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণি পড়ুয়া ওই তরুনীর পরিচয় হয়৷ বিবাহিত হওয়া সত্ত্বেও ডাক্তার পরিচয় দিয়ে ওই তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে সে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে গাজীপুর নেওয়ার চেস্টা করে । কিন্তু তরুনী রাজী না হলে সুমন তার সহযোগী মো. শামীমের সহযোগীতায় ভয়-ভীতি প্রদর্শন  করে ওই তরুনীকে অপহরন করে গাজীপুর নিয়ে যায়। সেখানে সে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুনীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে।
পরবর্তীতে ১০ জুলাই বিকেলে সুমন গাজীপুর থেকে সিএনজি যোগে ওই তরুনীকে উপজেলার দ্বীপেশ্বর গোলচত্ত্বর এলাকায় নামিয়ে কৌশলে পালিয়ে যেতে চাইরে ওই তরুনীর ডাক চিৎকারে স্থানীয় জনতা তরুনীকে উদ্ধার করে সুমন ও শামীমকে আটকে রেখে পুলিশকে খবর দেন।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com