সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি যুক্তরাষ্ট্র-ইরান স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা পাঁচ শর্ত গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ১৫ অধিদপ্তর–সংস্থায় শীর্ষ পদে বদল প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নিকলীতে বোরো ধান কাটার ধুম, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ

ছুটির দিনেও খোলা আশুলিয়ার অনেক পোশাক কারখানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে
ছুটির দিনেও খোলা আশুলিয়ার অনেক পোশাক কারখানা

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সরকারি ছুটির দিনেও খোলা রয়েছে অনেক পোশাক কারখানা। এতে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে পরিবেশ।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে খোলা থাকা কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। তবে ঈদে মিলাদুন্নবীর ছুটি উপলক্ষে নিয়ম মেনে অনেক কারখানা বন্ধ রেখেছে। এদিকে, ১৩/১ ধারায় যে সব কারখানা বন্ধ রয়েছে সেগুলোর দুইটি কারখানায় শ্রমিকরা এসে ফিরে যায়। এ সময় শ্রমিকরা দ্রুত কারখানা খুলো দেয়ার দাবি জানায়।

শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ছুটির দিনেও অনেক কারখানা খোলা রেখেছে। অনেকেই বন্ধ রেখেছে। স্বাভাবিক নিয়মে আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোন প্রকার বিশৃঙ্খলতার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পোশাক কারখানায় নারী শ্রমিকের চেয়ে পুরুষ শ্রমিক বেশি নিয়োগ দিতে হবে– এ প্রধান দাবিসহ আরও কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে অসন্তোষ চলছে আশুলিয়া শিল্পাঞ্চলে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েক দিন নানা উদ্যোগ নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

কারখানার মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও হয় সমন্বয় সভা।

গবেষণা সংস্থা ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) পরিসংখ্যান বলছে, পোশাক খাতে নারী

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com