শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুরের পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধার 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে গিয়াস উদ্দিন (৮২) নামে এক মানষিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের মৃত আমজত আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,শুক্রবার সন্ধা ৬ টার দিকে নিখোঁজ হন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পেতে মাইকিং করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে তাকে না পেয়ে সন্দেহবশত: বাড়ির পাশের পুকুরে জেলেদের জাল দিয়ে টান দেন। এক পর্যায়ে মাছের সাথে ভেসে আসে তার লাশ। পরে সেখান থেকে লাশ বাড়িতে আনা হয়। শনিবার সকালে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com