“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের আয়োজনে হাত ধোয়া প্রদর্শন,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ – আল- সোহান,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মো. এহছানুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল,হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত চন্দ্র শীল, উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম প্রমূখ।