শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গরু বোঝাই পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে
গরু বোঝাই পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে পিকআপের নিচে চাপা পড়ে নুর ইসলাম (৩০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে  হোসেনপুর-নান্দাইল সড়কের মধ্য গোবিন্দপুর এলাকার মুছার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নুর ইসলাম গরু কেনা-বেচার ব্যবসা করতেন। একটি গরু বিক্রি করার উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী নান্দাইল থানার জামতলা বাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে নুর ইসলাম পিকআপের নিচে চাপা পড়ে বুকে ও পিঠে মারাত্মক আঘাত পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) এ রেফার্ড করা হয়। সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই বকুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com