শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে হঠাৎ ঝড়ে ১২ গ্রাম লন্ডবন্ড : ঘরবাড়ি গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি।

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে হঠাৎ ঝড়ে ১২ গ্রাম লন্ডবন্ড : ঘরবাড়ি গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি।
প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ ৫-৭ মিনিটের স্থায়ী প্রচন্ড ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে উপজেলার জিনারী ইউনিয়নসহ আশপাশের ১২ গ্রাম। এতে ঘরবাড়ি,গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ প্রচন্ড ঝড়ো বাতাসের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে বলে স্থানীয়দের ধারণা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হোসেনপুর উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মধ্যে উত্তর দিকের বৃহৎতম অংশ জিনারী ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত শুক্রবার রাতে প্রচন্ড বেগে হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়। সেই সাথে শিলাবৃষ্টিও। ফলে ঝড়ের তান্ডবে উপড়ে গেছে অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়িও। সেই সাথে আমন ফসল ও শাকসবজিসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
 সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, ওই ঝড়ে উপজেলার নামা জিনারীর কেরামত আলীর পুরাতন বসতঘর,রান্নাঘর,গোয়ালঘর, পেঁপে আম,জাম,কাঠাল,রেন্টি গাছ ভেঙেছে। খান পাড়ার আব্দুর রশিদের বসত ঘর, গোয়াল ঘর, রান্না ঘরসহ পরিবারের লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে৷  গাবরগাঁও গ্রামের জেসমিন আক্তার পুষ্পর রান্নাঘর, গাছপালা, আওয়াল মিয়ার পুরাতন বসতঘরসহ অনেক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গাবরগাও, নামা জিনারী, হলিমা, ডাকরীয়া, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
এসময় উপজেলার নামা জিনারীর বাসিন্দা মো.শামসুল ইসলাম জানান, গত শুক্রবার রাত পৌনে আটটার দিকে হঠাৎ প্রচন্ড বাতাসের সাথে শিলা বৃষ্টি শুরু হয়। চোখের পলকেই গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। জিনারী এলাকায় বিভিন্ন গ্রামের বেশিরভাগ বাসিন্দার ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে স্থানীয় লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাসুদ রানা জানান, উপজেলার জিনারি  ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারনে বিদ্যুতের পোল ভেঙ্গে যায় ও লাইনের উপরে গাছপালা পড়ায় উক্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
উপজেলার জিনারী ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম রহিদ জানান, হঠাৎ ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা  ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে সহযোগিতা করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। শুক্রবার রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com