শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে উপজেলার শাকসবজি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, হোসেনপুর উপজেলায় শাক-সবজি,ফলমূল ও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে  দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান,কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহেমীন মাহমুদ, থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন তারা৷
ভেজাল খেজুর রাখার দায়ে হাসপাতাল মোড়ের ফল ব্যবসায়ী মানিক চন্দ্র মোদককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফরিদ আল সোহান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com