শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে জাতীয় সমবায় দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে র‌্যালি,আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে এসব অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ। সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল।আলোচনা সভায় বক্তব্য রাখেন-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো,ওসি মারুফ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়ার হোসেন উজ্জল,উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মুখলেছুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান  আবুল হাশিম সবুজ,পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম ,সাধারন সম্পাদক মানছুরুল হক রবিন,জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com