শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, ৬ মাসের জেল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক মো. লিটন মিয়া (২৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত মো. লিটন মিয়া সদর উপজেলার লতিবপুর বাজার এলাকার মো. মানিক মিয়ার ছেলে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে অটোরিকশা চুরির উদ্যোগ ও আক্রমনের দায়ে তাকে এ বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪.৩০ এর  দিকে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় রামপুর বাজার এলাকায় লিটন মিয়াকে আটক করে স্থানীয় জনতা। এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলকে খবর দেয়। পরে তিনি সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com