রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভারতের সাথে সম্পর্ক প্রতিবেশীর মত হবে: সারজিস আলম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
ভারতের সাথে সম্পর্ক প্রতিবেশীর মত হবে: সারজিস আলম

ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে না। ভারতের সাথে সম্পর্ক প্রতিবেশীর মত হবে উল্লেখ করে সারজিস আলম বলেন, সম্পর্ক তিক্ততার হবে কি না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে সাংবাদিকের সাথে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেন, বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে কোন উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারজিস আলম পারিবারিক সফরে আসেন। সাথে তার বাবা-মা ছিলেন। সারজিস আলম সাংবাদিকদের সাথে কথা বলার আগেই বলেন, ব্যক্তিগত বিষয়ে কোন প্রশ্ন করা যাবে না। যে বাড়িতে তিনি এসেছিলেন সেই বাড়ির মালিক মোহাম্মদ আলীও এবিষয়ে বলেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com