রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিদেশিদের বৈধ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে
বিদেশিদের বৈধ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় সে সকল বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় মন্ত্রণালয়।

রোববার (৮ ডিসেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত রয়েছে। সেই সকল বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, দ্রুত সময়ের মধ্যে বৈধ না হলে সেই সকল বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com