রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী সরকারের সাবেক পাঁচ সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সদ্য নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার কমিশনের প্রথম কর্ম দিবসেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন-আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম- ফেনী-১। নূর নবী চৌধুরী শাওন, ভোলা-৩, আবু জাহির হবিগঞ্জ-৩। এইচ এম ইব্রাহিম, নোয়াখালী -১, এবং ৫। নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২। একই সাথে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com