রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিজের শিশুকে হত্যা করে পুকুরে ফেললেন মা!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে
নিজের শিশুকে হত্যা করে পুকুরে ফেললেন মা!

টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে হিরা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে নিজের ২ বছর বয়সী শিশুকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয়দের কাছে হিরা আক্তার তার শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া তাকে আটক করেছে বলে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

নিহত শিশুটি মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। শিশুটির মা হিরা আক্তার (৩০) পাশের উপজেলা মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে। প্রায় ১০ বছর আগে ইব্রাহিম মিয়া ও হিরা আক্তারের বিয়ে হয়। এর মধ্যে তাদের ঘরে দুইটি সন্তানের জন্ম হয়।

শিশুটির বাবা ইব্রাহিম মিয়া বলেন, আমি অশিক্ষিত আর আমার স্ত্রী এইচএসসি পাশ। হিরার এর আগেও দুইটি বিয়ে হয়েছিল। আমার সঙ্গে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কলহ চলছিল। মাঝে মধ্যেই সে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেতো এর মধ্যে গতকাল (বৃহস্পতিবার) রাত সোয়া ৩টার দিকে আমাদের ছেলে মোহাম্মদকে কোলে নিয়ে আমার স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এ সময় ছেলের কথা জিজ্ঞাসা করলে সে জানায় ছেলে আছে। পরে রাগারাগি করলে আমার স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদ পড়ে আছে।

তিনি আরও জানান, আহত অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানায় চিকিৎসক।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটা হত্যা মনে হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com