রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্কুলে ভর্তির জন্য ৩ লক্ষাধিক শিক্ষার্থী নির্বাচিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে
স্কুলে ভর্তির জন্য ৩ লক্ষাধিক শিক্ষার্থী নির্বাচিত

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল দেখা যাবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে এ ফল প্রকাশ করা হয়।

এদিকে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আরও দুটি অপেক্ষমাণ তালিকা করেছে ভর্তি কমিটি। এই তালিকায় রাখা হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭০৩ জনকে।

৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৯৮ হাজার ২০৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। অন্যদিকে মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

লটারি প্রক্রিয়া শেষে ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কবে শুরু হবে তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রথম তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না, তাদের ফাঁকা আসনের জন্য আরও দুটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে।

তিনি জানান, লটারিতে সরকারি স্কুলগুলোতে প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ৯৮ হাজার ২০৫ জন। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন। এ ছাড়াও সরকারি স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৭৯ হাজার ৫০২ জনকে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫৮ হাজার ৫৫৮ জনকে।

বেসরকারি স্কুলগুলোর জন্যও দুটি অপেক্ষমাণ তালিকা করা হয়েছে। এরমধ্যে প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ১ লাখ ১ হাজার ১৫৬ জন এবং দ্বিতীয় তালিকায় রাখা হয়েছে ৬৭ হাজার ৫১৪ জনকে।

এর আগে দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) প্রফেসর এস এম আমিনুল ইসলাম।

যেভাবে ফল জানতে পারবেন-

শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফল জানতে মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসেই ডিজিটাল লটারির ফল অনলাইন ও এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে (GSA<Space> Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে) ফল পাওয়া যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com