রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নির্বাচনের জন্য ৪-৬ মাসের বেশি সময় লাগার কথা নয়: সালাউদ্দিন আহমেদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে
নির্বাচনের জন্য ৪-৬ মাসের বেশি সময় লাগার কথা নয়: সালাউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়।

বুধবার রাজধানীর কড়াইল বস্তি এলাকায় এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, এ সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাস বেশি সময় লাগার কথা নয়।

‘গণতান্ত্রিক যাত্রা পথে আমরা যেন কোন কৌশল প্রয়োগ না করি’ সে আহ্বান প্রধান উপদেষ্টার কাছে রাখেন সালাউদ্দিন আহমেদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com