মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন অপরিকল্পিত স্লুইসগেট ও খাল দখলে হোসেনপুরের ৮ বিলে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে হাজার হেক্টর ফসল তাড়াইলে চার মাস পর কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে
শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।

শনিবার (২১ ডিসেম্বর) সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট এ প্রকাশ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এমতাবস্থায়, প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। এতদ্ব্যতীত প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোন মতামত/পরামর্শ থাকলে অথবা সংযোজন/বিয়োজন করার মতো যুক্তিসংগত কোন তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর ইমেইল (muspecialcell36@gmail.com) এ অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com