রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ চূড়ান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে
চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ চূড়ান্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ও যাত্রার তারিখ চূড়ান্ত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আপাতত সেখানেই চলবে চিকিৎসা।

জানা গেছে, কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাবেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন ১৫জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধু শর্মিলা রহমান, সাত জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, দুইজন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা ও দুইজন বিএনপি নেতা।

সফরের জন্য সবার ভিসাসংক্রান্ত কাজ এরইমধ্যে শেষ হয়েছে। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনাও বাদ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে, খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com