শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন।

গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল গণমাধ্যমকে বলেন, আমি চট্টগ্রামে আন্দোলনের সময় আহত হয়েছি। আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতাল পরিচালকের পদত্যাগ চাই।

বিক্ষুব্ধরা জানান, বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় সেখানে চিকিৎসাধীন আহতদের সাথে খারাপ আচরণ করেছে। তাদের দাবি, পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন। হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পরে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে হাসপাতালের ভেতরে চলে আসে এবং সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এক পর্যায়ে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com