শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে টাকার বিনিময়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ: প্রতিবেদকে দেখে নেয়ার হুমকি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে টাকার বিনিময়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ: প্রতিবেদকে দেখে নেয়ার হুমকি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সরজমিনে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে গিয়ে টিসিবির স্মার্ট কার্ডধারীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিজনের কাছ থেকে ২০-৫০ টাকা করে গ্রহণ করছেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমানের ব্যক্তিগত সহকারী হাদিস মিয়া ও পরিষদের উদ্যোক্তা তাজ উদ্দিন।
এ বিষয়ে তথ্য সংগ্রহকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মাধখলা গ্রামের বাসিন্দা শিল্পী জানায়, টিসিবির স্মার্ট কার্ড পেয়েছি, তবে আমার কাছ থেকে চেয়ারম্যানের পিএস হাদিস মিয়া ২০ টাকা নিয়ে একটি টোকেন ও টিসিবির স্মার্ট কার্ড দিয়েছে। ৮ নং ওয়ার্ডের লুলিকান্দি গ্রামের বাসিন্দা আকবর জানান, আমার কাছ থেকেও ২০ টাকা নিয়ে ইউনিয়ন পরিষদের শীলযুক্ত একটি টোকেন ও টিসিবির স্মার্ট কার্ড দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দপুর ইউপির আনুহা গ্রামের টিসিবির স্মার্ট কার্ড পাওয়া এক গৃহবধূ জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তাইজুদ্দিন আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে আমাকে কার্ড দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অগণিত টিসিবির কার্ডধারী পুরুষ-মহিলা  একান্ত সাক্ষাৎকারে তাদের কাছ থেকে ২০-৫০ টাকা করে হাতিয়ে নেওয়ার কথা জানান। এবার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের আওতায় ২৭০৪ জন টিসিবির উপকারভোগী রয়েছেন। তাদের প্রত্যেকের কাছ থেকেই স্মার্ট কার্ড বিতরণের নামে গড়ে ২০ টাকা করে ৫৪ হাজার ৮০ টাকা হাতিয়ে নিয়েছে। ইউপি চেয়ারম্যানের সহকারী উত্তর লাখুহাটি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে হাদিস মিয়া ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তাজ উদ্দীন।
ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী চেয়ারম্যানের কক্ষে বসে থাকা অবস্থায় তার কাছে জানতে চাইলে সঠিক জবাব না দিয়ে তিনি প্রতিবেদককে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেয়ার হুমকি দেন। উদ্যোক্তা তাজ উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি ইউএনওর কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রশিদ মুঠোফোনে জানান, টাকা নেয়ার বিধি-বিধান আছে কিনা ইউএনও স্যার বলতে পারবেন।
 এ ব্যাপারে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে রিং হওয়ার পরেও রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। টিসিবির স্মার্ট কার্ড বিতরণে কোন টাকা নেওয়ার বিধান আছে কিনা জানতে চাইলে, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান, টিসিবির স্মার্ট কার্ড বিতরণে কোন প্রকার টাকা নেওয়ার রাইট নাই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com