বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানের সঙ্গে যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’: ট্রাম্প হরমুজ প্রণালী সংকট: তেলের দাম ২০০ ডলারে যেতে পারে, ইরানের হুঁশিয়ারি কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে
পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরত আনতে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় সম্পদ শনাক্তকরণ, জব্দ এবং পুনরুদ্ধারে সাহায্য চান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতন্ত্রের সঙ্গে যুক্ত অলিগার্ক, স্বজনপোষণকারী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করে নিয়েছে, যার একটি অংশ টরন্টোর কুখ্যাত বেগমপাড়ায় সম্পদ কেনার মাধ্যমে পাচার হয়েছে। তারা আমাদের জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। আমরা এসব সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা চাই। এটি আমাদের জনগণের অর্থ।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি কানাডীয় বিনিয়োগ দরকার। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা আপনার দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং চাই কানাডার কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।

তিনি আরও বলেন, অনেক বাংলাদেশি বর্তমানে কানাডায় বসবাস ও পড়াশোনা করছে, তাই কানাডার উচিত ঢাকায় তাদের ভিসা অফিস স্থাপন করা।

এ সময় কানাডার হাইকমিশনার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, কানাডা এ বিষয়ে সহায়তা করতে প্রস্তুত এবং দেশটির সরকারের কাছে অন্তর্বর্তী সরকার যাদের চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও অর্থ ফেরত আনার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবে।

তিনি বলেন, কানাডা বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের এই সংস্কার কর্মসূচিকে সমর্থন করছে। আপনারা যে গুরুত্বপূর্ণ কাজটি করছেন, তা আমরা সমর্থন করি। এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আমরা জানতে চাই কীভাবে আমরা আরও সহায়তা করতে পারি?

তিনি আরও জানান, কানাডা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী। শিগগিরই এক কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

বৈঠককালে সিনিয়র সেক্রেটারি ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com