শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুর পৌরবিএনপি’র শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
হোসেনপুর পৌরবিএনপি’র শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
হোসেনপুর উপজেলা পৌরবিএনপি’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোদনী ম্যাচে সিদলা শহীদ জিয়া ফুটবল একাডেমি হোসেনপুর ও জাপানবাংলা ফুটবল একাদশ পাকুন্দিয়া অংশগ্রহণ করে। উদ্ভোদন  শেষে পৌরবিএনপির সভাপতি এ,কে,এম, শফিকুল হক (শফিক) বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। শহীদ জিয়ার দর্শন খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাধকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
সভাপতি বলেন, শহীদ জিয়া ও জুলাই-আগষ্টের স্মৃতি বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযুগে এগিয়ে আসতে হবে। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় দেশ সংস্কার, সমাজ সংস্কার, রাষ্ট্র মেরামতসহ সব সংস্কারের সমাধন পেয়ে যাব।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সাবেক ফুটবলারদের অংশগ্রহণ ও উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক মোঃ সোহাগ এর  দারাবাস্য ও সঞ্চালচনায় উপস্থিত ছিলেন আবুল হাসিম সবুজ, যুগ্ন আহব্বায়ক, উপজেলা বিএনপি, মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ন আহব্বায়ক, উপজেলা বিএনপি, মোঃ সাইফুল ইসলাম শহিদ, সহ-সভাপতি পৌরবিএনপি, এ,কে, এম, মিজানুল হক, সাবেক যুগ্ন আহব্বায়ক, পৌরবিএনপি ও সভাপতি হোসেনপুর রিপোর্টার্স ইউনিটি, মোঃ শরিফ আহম্মেদ, আহব্বায়ক, পৌর যুবদল, মোঃ মোস্তাফিজুর কবির সৌরভ, পৌর যুবদল এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের ফুটবলপ্রেমী জনসাধারণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com