শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার নামে ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com